লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট এবং স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দারুসসালাম জোনের এসি এমদাদুল হক বিপুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই হামলা চালানো হয়। মুখোশ পরিহিত দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রবেশ করে। তারা সেখানে থাকা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ফেলে। এরপর হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

লুটপাটের পাশাপাশি ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে যে, দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের চেষ্টা করছিল বিএনপির দুটি পক্ষ। গত বৃহস্পতিবার রাতে একটি পক্ষ ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নাম ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটি দখলে নেয়। এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬