লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে, তিনি বিএনপির দলীয় কেউ হবেন নাকি দলের বাইরের কেউ—এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুলাই) বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সংবিধানের আলোকে দেশের প্রচলিত নিয়ম-কানুন অনুসরণ করেই বিএনপির স্থায়ী কমিটির আসন্ন বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে, অথচ বিএনপি বিশ্বাস করে গড়ার রাজনীতিতে। তার মতে, গত ১৭ বছরে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, আর বিএনপি এখন সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব পালন করছে।

কৃষি ও গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, কেবল অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষি প্রযুক্তির আধুনিকায়ন করাও সমান জরুরি। বর্তমানে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, যা কৃষিকাজের প্রতি মানুষের আগ্রহ কমিয়ে দিচ্ছে এবং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য কৃষিপণ্য সরাসরি বাজারজাত করার কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, যিনি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে আরডিএর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। এছাড়া বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

রাষ্ট্রপতি প্রার্থীর বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬