লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী হাতের জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত বৃহস্পতিবার তার ডান হাতে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার বাইপাস সংলগ্ন হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তী তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, অস্ত্রোপচারের দিনই তিনি তার হাতের আঙুল দিয়ে কোনো কিছু ধরার সক্ষমতা ফিরে পাওয়ার অনুভূতি পেয়েছিলেন। মিঠুন বলেন, 'তিন দিন চোখের নিমেষে কেটে গেল। বুঝতেই পারিনি। সব চিকিৎসককে আমার কৃতজ্ঞতা জানাই। বিশেষজ্ঞদের পুরো টিম যারা আমাকে সুস্থ করে তুললেন, তাদের অনেক ধন্যবাদ।'

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিঠুনের ডান হাতের কনুইয়ের অংশে আগে একটি অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় ব্যবহৃত একটি প্লেটের সঙ্গে হাতের একটি নার্ভ আটকে যাওয়ায় এবং প্লেটের স্ক্রুগুলো নার্ভের ওপর চাপ সৃষ্টি করায় জটিলতা তৈরি হয়েছিল। হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রসাদ কৃষ্ণন জানান, শুধুমাত্র প্লেট খুলে ফেললেই এই সমস্যার সমাধান হতো না। আটকে থাকা নার্ভকে প্রথমে আলাদা করে মুক্ত করতে হয়েছে। এরপর সেটিকে এমন অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নার্ভের ওপর আর চাপ না পড়ে এবং হাতের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরে আসে।

অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন অভিনেতা। তার শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় শনিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে, মিঠুন চক্রবর্তীর অসুস্থতার সময়ে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অভিনেতা দেব। শুক্রবার সকালে শুভেন্দু অধিকারী এবং রাতে দেব মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়টিও মিঠুনের চিকিৎসার সময়ে আলোচনায় আসে।

জনপ্রিয় সংবাদ

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলিন লেভিট

হাতের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন

প্রকাশিত হয়েছে: ০১:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬