লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি-ত্রিবেদী বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানিয়েছে, দীনেশ ত্রিবেদী মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এর আগে, ঢাকায় ধারাবাহিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে রবিবার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে স্টেট গেস্ট হাউস পদ্মায় বৈঠক করেন। পরবর্তীতে সোমবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। বৈঠকে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সোমবার ঢাকা থেকে নয়াদিল্লি ফেরার পরদিনই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি করলেন, যাকে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি গঠনমূলক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সিসিলির উপকূলে ২ হাজার বছরের পুরোনো রোমান জাহাজের ধ্বংসাবশেষ

মোদি-ত্রিবেদী বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬