লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৪

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল চলাকালে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হঠাৎ করেই মোটরসাইকেলে চড়ে কয়েকজন নেতাকর্মী এসে একটি মিছিল বের করেন। মহাখালী বাস টার্মিনাল এলাকার সামনে দিয়ে মিছিলটি দ্রুতগতিতে চলে যায়। এ সময় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিলেন। তারা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ঘটনাস্থলে এসেছিলেন। খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং অভিযান চালিয়ে চারজনকে আটক করতে সক্ষম হন। তবে অন্য সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন— সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগের কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

উয়েফা সুপার কাপে মুখোমুখি পিএসজি ও অ্যাস্টন ভিলা

মহাখালীতে আ.লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রকাশিত হয়েছে: ০৩:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬