লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার দাফনের পর প্রতিশোধের হুঁশিয়ারি মুজতাবা খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই তার ছেলে মুজতাবা খামেনি প্রতিশোধের বার্তা দিয়েছেন। তিনি বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এই প্রতিশোধ নেওয়া আমাদের জাতির আকাঙ্ক্ষা।

এর আগে শুক্রবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করা হয়। লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুজতাবা খামেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সেই একই হামলায় তার ছেলে মুজতাবা খামেনি গুরুতর আহত হয়েছিলেন। আহত হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তিনি তার বাবা ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেননি।

আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আয়োজনের পরিকল্পনাটি মূলত গত মার্চে করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে তা স্থগিত রাখতে হয়েছিল। এদিকে, বাবার মৃত্যুর পর মুজতাবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি।

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের তাড়াশে বেহুলা-লক্ষিন্দরের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ

বাবার দাফনের পর প্রতিশোধের হুঁশিয়ারি মুজতাবা খামেনির

প্রকাশিত হয়েছে: ০১:০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬