লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের বিপক্ষে হ্যান্ডবল নিয়ে বিতর্কিত দাবি মরক্কো কোচের

ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো এবার কোয়ার্টার ফাইনালে এসে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল। ম্যাচ শেষে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহবি দলের পারফরম্যান্সের প্রশংসা করলেও কিলিয়ান এমবাপ্পের প্রথম গোলের আগে হ্যান্ডবল হয়েছে বলে দাবি করেছেন।

ম্যাচের ৬০ মিনিটে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর হাতে বল লেগেছিল বলে দাবি করেন মরক্কোর খেলোয়াড়রা। তবে রেফারি সেই আবেদন আমলে নেননি এবং কয়েক সেকেন্ড পরেই কিলিয়ান এমবাপ্পে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। বিষয়টি নিয়ে কোচ মোহামেদ ওয়াহবি বলেন, খেলোয়াড়রা হ্যান্ডবল হয়েছে মনে করে খেলা থামিয়ে দিয়েছিল। সেটি নিশ্চিতভাবেই হ্যান্ডবল ছিল। তবে রেফারি বাঁশি বাজানো উচিত ছিল কি না, তা নিয়ে তার কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এমবাপ্পের ব্যক্তিগত প্রচেষ্টাতেই গোলটি হয়েছে।

এদিকে রেফারিং বিশ্লেষক হুয়ান গুজম্যান জানান, মাঠের রেফারির সিদ্ধান্তই সঠিক ছিল। এর পেছনে তিনি দুটি কারণ উল্লেখ করেন। প্রথমত, হ্যান্ডবলটি অনিচ্ছাকৃত ছিল এবং গোলের সঙ্গে এর সরাসরি কোনো সংযোগ ছিল না। দ্বিতীয়ত, সেই মুহূর্তে বলের দখল ফ্রান্সের কাছে ছিল না।

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা ফ্রান্সের প্রশংসা করে মরক্কো কোচ বলেন, ফ্রান্স সত্যিই একটি দুর্দান্ত দল। গত দুই বিশ্বকাপের ফাইনালে খেলা এই দলের প্রতিভা অসাধারণ। হারলেও নিজের দল উজাড় করে দিয়ে খেলার চেষ্টা করেছে বলে জানান তিনি। মরক্কো আরও অনেক দূর যেতে চেয়েছিল এবং বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিল, তাই এই হার তাদের জন্য হতাশাজনক। তবে এই ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন কোচ মোহামেদ ওয়াহবি।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক মসজিদের দানবাক্সে ৬ মাসে মিলল ১০ লাখ টাকা

ফ্রান্সের বিপক্ষে হ্যান্ডবল নিয়ে বিতর্কিত দাবি মরক্কো কোচের

প্রকাশিত হয়েছে: ০৭:১৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬