লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছর পর নতুন নাটকে জুটি মোশাররফ-ফারুক

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি মোশাররফ করিম ও ফারুক আহমেদ দীর্ঘ পাঁচ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন এবং হাস্যরসাত্মক অভিনয় বরাবরই দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। অতীতে তারা ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ এবং ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে কাজ করেছেন।

সুজিত বিশ্বাসের পরিচালনায় ‘চেয়ারম্যানের হাসব্যান্ড’ শিরোনামের নতুন একটি নাটকে এই দুই অভিনেতাকে আবারও একসঙ্গে দেখা যাবে। নাটকটির গল্পে বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন ফারুক আহমেদ এবং ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। গল্পে বড় ভাইয়ের নানা উদ্ভট কর্মকাণ্ড এবং তা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া ও খুনসুটি কেন্দ্র করে পারিবারিক টানাপোড়েন ও হাস্যরস ফুটে উঠেছে।

দীর্ঘদিন পর এই কাজের সুযোগ পেয়ে ফারুক আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, তারা দুজন অনেকদিন ধরেই এমন একটি কাজের অপেক্ষায় ছিলেন এবং বেশ আনন্দের সঙ্গেই শুটিং সম্পন্ন করেছেন। ফারুক আহমেদ এ সময় মোশাররফ করিমের অভিনয়দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতার ভূয়সী প্রশংসা করেন।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও এতে অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ ও নূরে আলম নয়নসহ আরও অনেকে। নাটকটি খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আইফোনের লোভে কিশোর অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই

পাঁচ বছর পর নতুন নাটকে জুটি মোশাররফ-ফারুক

প্রকাশিত হয়েছে: ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬