লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ বার ‘না’ শুনেও থামেননি, এখন দেড় শ কোটি টাকার মালিক শেইলিন

শৈশবেই অভিনয়ে হাতেখড়ি হওয়া শেইলিন উডলির পথচলা মোটেও সহজ ছিল না। ১৯৯১ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া এই অভিনেত্রী আজ ৩৫ বছরে পা দিলেন। শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সাফল্যের পথটা তাঁর জন্য ছিল বন্ধুর। ক্যারিয়ারের শুরুতেই ১৫ বছর বয়সে তিনি মেরুদণ্ডের জটিল রোগ ‘ইডিওপ্যাথিক স্কোলিওসিস’-এর শিকার হয়েছিলেন।

মাত্র চার বছর বয়সে মডেলিং শুরু করা শেইলিন পাঁচ বছর বয়স থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন। ১৯৯৯ সালে ‘রিপ্লেসিং ড্যাড’ টেলিভিশন সিনেমার মাধ্যমে তাঁর পর্দায় অভিষেক হয়। এরপর ‘দ্য ডিস্ট্রিক্ট’, ‘ক্রসিং জর্ডান’ ও ‘দ্য ওসি’-সহ বেশ কয়েকটি সিরিজে ছোট চরিত্রে অভিনয় করেন। তবে সাফল্য পেতে তাঁকে দীর্ঘ লড়াই করতে হয়েছে। ২০১৪ সালে ভ্যানিটি ফেয়ারের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি বিজ্ঞাপনে কাজের সুযোগ পাওয়ার আগে তিনি প্রায় ৫০০ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। অবশেষে হোন্ডা গাড়ির একটি বিজ্ঞাপনের মাধ্যমে সুযোগ পাওয়ার পর তিনি প্রায় ৪০টি বিজ্ঞাপনে কাজ করেন।

২০১১ সালে আলেকজান্ডার পেইন পরিচালিত ‘দ্য ডিসেনড্যান্টস’ সিনেমাটি শেইলিনের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। জর্জ ক্লুনির মেয়ের চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন ও ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড পান। এরপর ২০১৩ সালে ‘দ্য স্পেকটাকুলার নাউ’ এবং ২০১৪ সালে ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ সিনেমা তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। জন গ্রিনের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ৩০ কোটি ডলারের বেশি আয় করে। পরবর্তীতে ‘ডাইভারজেন্ট’, ‘ইনসার্জেন্ট’, ‘অ্যালিজিয়েন্ট’ ও ‘স্নোডেন’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান পোক্ত করেন। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে ‘প্যারাডাইস’ সিরিজে অ্যানি চরিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো এমি পুরস্কার অর্জন করেন।

খ্যাতির চূড়ায় পৌঁছেও তিনি ব্যক্তিগত সংকটের সম্মুখীন হয়েছেন। ২০১৮ সালে পোর্টার ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, হলিউড ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তবে ‘বিগ লিটল লাইস’ সিরিজের অভিজ্ঞতা তাঁকে অভিনয়ে ধরে রাখে। ব্যক্তিগত জীবনেও তিনি কঠিন সময় পার করেছেন। ২০২৩ সালে পোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বাগ্‌দত্তা অ্যারন রজার্সের সঙ্গে বিচ্ছেদের পরের সময়কে তিনি জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেন। সেই সময়ে ‘থ্রি উইমেন’ সিরিজের শুটিং করছিলেন তিনি। এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা অ্যারন রজার্সের সঙ্গে সম্পর্কে জড়ান শেইলিন এবং ২০২১ সালে তাঁদের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসে। তবে ২০২২ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।

শেইলিনের জীবনযাপন নিয়েও হলিউডে নানা আলোচনা হয়েছে। ২০১৪ সালে জিমি কিমেল লাইভ অনুষ্ঠানে তিনি জানান, নিজের বাড়িটি দাদিকে দিয়ে দিয়ে তিনি হাতব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বন্ধুর বাসায় বা অস্থায়ী জায়গায় থাকতেন। তাঁর কাছে বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যদিও পরবর্তীতে তিনি স্থায়ী ঠিকানার প্রয়োজনীয়তা অনুভব করেন।

ভোগ ডটকমের তথ্যমতে, বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭ বা দেড় শ কোটি টাকা। অভিনয়ের বাইরে তিনি পরিবেশবাদী কর্মকাণ্ডেও সক্রিয়। ২০১০ সালে মায়ের সঙ্গে ‘অল ইট টেকস’ নামে অলাভজনক সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে ডাকোটা অ্যাকসেস পাইপলাইনবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। জীবনকে তিনি নিজের বিশ্বাস ও মূল্যবোধের আলোকে দেখেন, যেখানে সাফল্য কেবল অর্থ বা খ্যাতি নয়, বরং নিজের মতো করে বাঁচা ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মধ্যেই নিহিত। ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, টাকা বাঁচাতে তিনি একই খাবার প্রতিদিন খেতে পারেন, কিন্তু ভ্রমণ ও অভিজ্ঞতার জন্য খরচ করতে তাঁর আপত্তি নেই।

জনপ্রিয় সংবাদ

এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, চার মাসে ব্যয় মাত্র ৬.৫৩ শতাংশ

৫০০ বার ‘না’ শুনেও থামেননি, এখন দেড় শ কোটি টাকার মালিক শেইলিন

প্রকাশিত হয়েছে: ০১:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬