লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও অন্তত তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের, পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানোর ইঙ্গিত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত

প্রকাশিত হয়েছে: ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬