লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সেলাই প্রশিক্ষণ শেষে সনদ ও অনুদান পেলেন ২৫ জন

মৌলভীবাজারে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়িত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়নমূলক সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মাতারকাপনস্থ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিলেটের পরিচালক মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এছাড়া সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক, জেলা প্রশাসনের সহকারী কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে জেলার সাতটি উপজেলার মোট ২৫ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়। একই সঙ্গে তাদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন কেনার জন্য প্রশিক্ষণোত্তর ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

লজিস্টিকস উন্নয়ন ও বাণিজ্য ব্যয় কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

মৌলভীবাজারে সেলাই প্রশিক্ষণ শেষে সনদ ও অনুদান পেলেন ২৫ জন

প্রকাশিত হয়েছে: ০৮:১৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬