লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা, গাড়ি ভাঙচুর

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় একদল দুর্বৃত্ত তার গাড়িবহরে এই হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। তবে এই ঘটনায় সংসদ সদস্য নিজে অক্ষত রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

হামলার পর আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তার সঙ্গে থাকা ফয়সাল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি অভিযোগ করেন, দেশের মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। সেই সময় কিছু দুষ্কৃতকারী তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায়। লাইভে তিনি মন্তব্য করেন, সরকার দলীয় একজন সংসদ সদস্য হয়েও তিনি এখন নিরাপদ নন। একই লাইভে ফয়সাল বিশ্বাস অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলাম, ছাত্রশিবির এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় সংসদ সদস্যের শরীরে কোনো আঘাত লাগেনি। তবে তার গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে ধানগড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, ধানগড়া বাজারে উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সংক্রান্ত একটি জরুরি মতবিনিময় সভা চলছিল। সেই সভাস্থলেই এই হামলার ঘটনা ঘটে। তিনি সে সময় শহরে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানান, তবে খবর পেয়েই রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

টানা ৯ মাস সমুদ্রে: চরম মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা

সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা, গাড়ি ভাঙচুর

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬