লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির রায় কার্যকর করতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল তার বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়ে গেছে। এখন এই সরকারের দায়িত্ব হলো যথাযথ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। তিনি আরও বলেন, দেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। এখন তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা দেশের স্থিতিশীলতার জন্য একটি বড় উদ্যোগ হবে।

শেখ হাসিনার দেশে ফেরা এবং তার বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন, কাদের সঙ্গে আসবেন বা আত্মসমর্পণ করবেন কি না—তা বাংলাদেশ সরকার ঠিক করবে। এই বিষয়ে দিল্লির সঙ্গে সরকারের কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজন রয়েছে। কারণ, শেখ হাসিনা দিল্লি নিয়ন্ত্রিত একটি দল পরিচালনা করেন এবং তার সিদ্ধান্তগুলো মূলত দিল্লি থেকেই আসে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে এবং সরকার তাতে প্রশ্রয় দিলে সরকারেরই ক্ষতি হবে। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের মুখোমুখি করার চিন্তা সরকার করছে এবং এটিই সঠিক রাস্তা বলে তিনি মনে করেন।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই রায় বিচারব্যবস্থা ও ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছে, অথচ সরকার বা তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাহিদ ইসলাম এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শেখ হাসিনা দেশে ফিরবেন কেবল ফাঁসির রায় কার্যকর করতে: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬