লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার জন্য এখন ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বাংলাদেশ। এখন আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরুক এবং তার বিরুদ্ধে হওয়া ফাঁসির রায় কার্যকর হোক। তিনি আরও বলেন, সরকার যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেবে।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তিনি কীভাবে আসবেন বা কাদের নিয়ে আসবেন, তা বাংলাদেশ সরকারকেই ঠিক করতে হবে। এ বিষয়ে দিল্লি ও ঢাকার মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপরই সব কিছু নির্ভর করছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয় এবং তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিল্লি থেকে যতটুকু পারমিট করা হয়, সে অনুযায়ী শেখ হাসিনা কথা বলেন।

জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আমরা সবাই প্রস্তুত। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে বা সরকার তাকে প্রশ্রয় দিলে সরকারই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষ, ত্রিশ হাজার আহত ব্যক্তি এবং ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্যরা বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছেন। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে সরকার ভাবছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এটাই সঠিক রাস্তা এবং শেখ হাসিনা দেশে ফিরলে তা কেবল ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই ফিরবেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬