লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লংমার্চের পথসভায় নাহিদ: গ্যাস-বিদ্যুৎ না দিলে গদি ছাড়তে হবে সরকারকে

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই পথসভায় বক্তব্য দেওয়ার সময় জোটের অন্যতম নেতা নাহিদ ইসলাম সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুৎ এই সরকারকে অবশ্যই সরবরাহ করতে হবে, অন্যথায় তারা গদি ছাড়তে বাধ্য হবে।

পথসভায় বক্তব্য দেওয়ার সময় নাহিদ ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, তাদের চট্টগ্রাম অভিমুখী এই লংমার্চ নিশ্চিতভাবে সফল হবে। একই সঙ্গে তিনি অনতিবিলম্বে গণভোটের মাধ্যমে অর্জিত গণরায় বাস্তবায়নের জোর দাবি জানান।

উল্লেখ্য, ছয়টি সুনির্দিষ্ট দাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের জোট এই ঢাকা টু চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা, বিদ্যুৎ, গ্যাস ও সার সংকট নিরসন করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি রোধ করা, দেশের আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো এবং সব ধরনের দলীয়করণ বন্ধ করা।

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

লংমার্চের পথসভায় নাহিদ: গ্যাস-বিদ্যুৎ না দিলে গদি ছাড়তে হবে সরকারকে

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬