লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে ‘বর্ষায় নজরুল’ উদযাপন ও সাংস্কৃতিক অনুদান বিতরণ

নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে নরসিংদীতে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা, জেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, কবিরুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চুসহ জেলার শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ‘বর্ষায় নজরুল’ শীর্ষক পরিবেশনায় শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতার মাধ্যমে বর্ষার রূপ ও আবহ তুলে ধরেন। সাংস্কৃতিক পরিবেশনা শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে নরসিংদী জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সাংস্কৃতিক কর্মী ও প্রতিষ্ঠানগুলোর পাশে সরকারের এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

বাসাইলে ১০ কোটির সেতুতে রডের বদলে বাঁশ: দুদক অভিযান, সাব-ঠিকাদার গ্রেপ্তার

নরসিংদীতে ‘বর্ষায় নজরুল’ উদযাপন ও সাংস্কৃতিক অনুদান বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬