লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ও সংস্কার নিয়ে আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মার্কিন প্রতিনিধিদলে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপি’র পক্ষে আলোচনায় অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ভারপ্রাপ্ত প্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।

বৈঠকে এনসিপি নেতারা সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে জনমনে থাকা প্রশ্ন ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন। এর জবাবে মার্কিন প্রতিনিধিদল বিষয়টির ব্যাখ্যা প্রদান করে এবং চুক্তিটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানায়। মার্কিন দূতাবাসের মতে, এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

আলোচনায় গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতিও স্থান পায়। এ সময় এনসিপি নেতারা সরকারের পক্ষ থেকে গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তাদের উদ্বেগ প্রকাশ করেন। জবাবে মার্কিন রাষ্ট্রদূত গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সব পক্ষের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নতুন বন্দোবস্তের নামে ভণ্ডবস্তের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ও সংস্কার নিয়ে আলোচনা

প্রকাশিত হয়েছে: ০২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬