লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যার সুযোগে মৃতদেহ থেকে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ২

নেপালে প্রলয়ংকরী বন্যার মধ্যে একদিকে যখন শোক ও স্বজন হারানোর হাহাকার চলছে, অন্যদিকে কিছু অসাধু মানুষ এই বিপর্যয়কে সুযোগ হিসেবে ব্যবহার করছে। মানবিকতার চরম অবক্ষয়ের এমন এক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নারায়ণী নদীতে বন্যার পানিতে ভেসে আসা এক নারীর মৃতদেহ দেখে কিছু অমানুষ তার চুল ধরে তীরের কাছাকাছি নিয়ে আসে এবং মৃতদেহের কানে থাকা সোনার দুল চুরি করে। এই ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষের উপস্থিতিতে মাদান গুরুং (২৫) ও উমেশ চৌধুরী (৩৮) নামের দুই ব্যক্তি কাঠের তক্তা ও ওই নারীর চুল ধরে মৃতদেহটি পানি থেকে টেনে তীরে তুলছে। এরপর তারা মৃতদেহের দুই কান থেকে দুল খুলে পাশে রেখে দেয়। আশপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। চিতওয়ান পুলিশ ভিডিওটি বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে এটি নারায়ণী নদীর ভয়াবহ বন্যার ঘটনা।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভরতপুর মেট্রোপলিটন সিটির ১ নম্বর ওয়ার্ডের পোখারা বাস পার্ক এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নেপাল পুলিশ ভিডিওটি পুনরায় প্রকাশ করে জানায়, মৃত নারীর কান থেকে দুল খুলে নেয়ার অভিযোগে তাদের হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, এমন সংকটময় সময়ে বন্যার্ত ও মৃতদের কাছ থেকে লুটপাট কিংবা যেকোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

এদিকে, নেপালের পাশাপাশি তিব্বতের গিরং সীমান্ত এলাকাতেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবারের প্রবল কাদাধসের স্রোতে গিরং বন্দরের একটি বহুতল স্থাপনা গ্রাস করে এবং একটি বাস পার্কিং এলাকা সম্পূর্ণ ঢেকে দেয়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় জমে থাকা কাদার গভীরতা গড়ে ১ দশমিক ৫ মিটার বা প্রায় ৫ ফুট। সীমান্ত চৌকির দিকে যাওয়ার সব সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেপালে বন্যার সুযোগে মৃতদেহ থেকে স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ১১:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬