লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ সেপ্টেম্বর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ড গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১টি পরিচালক পদের বিপরীতে ২৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম। বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব প্রভাংশু শোম মহান ও উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন রাফায়েল কবীর, মোস্তফা রফিকুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান ও এ কে এম আশরাফ উদ্দিন। সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন সাইফুল ইসলাম সিদ্দিক, নূর মাহমুদ খান ও আনিসুল হক ভূঁইয়া। সহ-সভাপতি (অ্যাডমিন) পদে রিয়াদ হাসনাইন ও মো. মুসনাদ এ আহমেদ এবং সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে তানিয়া সুলতানা, তৌফিকুল করিম ও তানজিল আবেদিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরিচালক (সাধারণ) পদে প্রার্থী হয়েছেন মো. জুয়েল, সুমন মোহাম্মদ তারেক, আপেল মাহমুদ খান, মো. আবদুর রাজ্জাক, দেলোয়ার আলম, আরেফিন রাফি আহমেদ, আবদুল্লাহ আল মামুন, ফেরদৌস আলম, মো. রাশেদুল ইসলাম ও মো. ফুয়াদ হাসান। পরিচালক (সহযোগী) পদে সৈয়দ শফিকুল আলম, মো. জুবায়ের ও আহমেদ আরমান সিদ্দিকী। এছাড়া পরিচালক (অ্যাফিলিয়েট) পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সুমাইয়া ইসলাম।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিষয়ে আপত্তি ও আপিল নিষ্পত্তির পর আগামী ২ সেপ্টেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। বেসিসের একাধিক সদস্য একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৬ সেপ্টেম্বর বেসিস নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা ৫ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬