লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর

নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে নেপালকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে বলেও তিনি বার্তা দিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং সে দেশের জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। বার্তায় তারেক রহমান বলেন, নেপালে ভয়াবহ বন্যায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমার গভীর সহমর্মিতা রইল এবং আমি নিহতদের আত্মার শান্তি কামনা করছি। আমাদের প্রার্থনা তাদের সাথেই রয়েছে যারা এই কঠিন বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, প্রকৃতির এই কঠিন সময়ে বাংলাদেশ নেপালের পাশে আছে। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য যে, নেপালে আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৮ জন পুলিশ সদস্যও অন্তর্ভুক্ত। বুধবার পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিব্বত সীমান্তবর্তী পার্বত্য এলাকায় আকস্মিক বন্যার তোড়ে একের পর এক গ্রাম ভেসে গেছে এবং সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ভারতের ১৪২ জন নাগরিক রয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও নিখোঁজদের তালিকায় রয়েছেন। বর্তমানে দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৫:০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬