লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞীসহ আটক ৩

নেত্রকোনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক বিরোধী অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত ললিতা আক্তার (৪৫) সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার ভোরে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি দল। সেখানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা মো. সাগর আহমদকে (৩৮) আটক করা হয়। তার কাছে ১২৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

সাগর আহমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মো. মাসুদ মিয়াকে (৪২) আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতা আক্তারকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, ললিতা আক্তার এই চক্রটির মূল হোতা এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ১২৫ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

নেত্রকোনায় সাড়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞীসহ আটক ৩

প্রকাশিত হয়েছে: ০৩:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬