লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গৃহহীন সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

নেত্রকোনার দুর্গাপুরে গৃহহীন আদিবাসী নারী সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদান করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরের পরাভিটা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল আনুষ্ঠানিকভাবে এই ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন।

দীর্ঘদিন গৃহহীন থাকার পর নিজের মাথা গোঁজার ঠাঁই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সুধিনী মান্দা। তিনি জানান, দিনমজুরি করে চলেন বলে নিজের সামর্থ্য ছিল না ঘর তৈরির। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় প্রকৃত গৃহহীনদের জন্য এই ঘরগুলোর ব্যবস্থা করা হচ্ছে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেত্রকোনায় গৃহহীন সুধিনী মান্দাকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬