লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

চলতি বছরের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সরকার খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে।

সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের পর তিনি সাংবাদিকদের সামনে এ তথ্য তুলে ধরেন।

পে কমিশনের কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং সরকার বর্তমানে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করছে। সোমবারের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে বিষয়টি আরও অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার পুনরায় বৈঠক করবে বলে তিনি জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেন যে, চলতি বছরই নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে। তবে নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি মোকাবিলায় সরকার কী ধরনের পদ্ধতি অবলম্বন করবে, তা পে-স্কেল ঘোষণার সময়ই বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

চলতি বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬