লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ

দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য একটি নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগটি নিয়ে বিভিন্ন মহলে তৈরি হওয়া বিভ্রান্তি নিরসনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ একটি আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট করেছে।

জ্বালানি বিভাগ জানিয়েছে, বর্তমানে ‘বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানিপূর্বক সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণন নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রণয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এই নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তাকে আরও সুদৃঢ় করা এবং সংকটকালীন পরিস্থিতিতে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কার্যকরভাবে কাজে লাগানো।

সরকার জোর দিয়ে বলেছে যে, এই নীতিমালার মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। এছাড়া কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যেও এটি পর্যালোচনা করা হচ্ছে না। নীতিমালাটি চূড়ান্ত করার আগে জনস্বার্থ, স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া চূড়ান্ত সিদ্ধান্তের পূর্বে সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত গ্রহণ করা হবে। তাই বিভ্রান্তিকর বা অনুমাননির্ভর তথ্যের ওপর ভিত্তি না করে সরকারের আনুষ্ঠানিক তথ্যের ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানির নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬