লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে প্রমোদতরি ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে প্রমোদতরি ডুবে নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী দলের সদস্যরা সাগর থেকে তার মরদেহ উদ্ধার করেন। এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে নৌকাডুবির ঘটনা ঘটে, যার প্রায় ২৬ ঘণ্টা পর কিশোরটির নিথর দেহ পাওয়া গেল।

দুর্ঘটনার শিকার পরিবারটি প্রায় আড়াই বছর ধরে ‘আইল্যান্ড গার্ল’ নামের প্রমোদতরিটিতে বসবাস করছিল। নৌকাটি প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছিল এবং এতে বসবাসের উপযোগী বিভিন্ন সুবিধা ছিল। পরিবারটি এই বোটের মাধ্যমেই দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় ভ্রমণ করছিল। মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা পেরিয়ে সাগরে প্রবেশের পরপরই প্রবল ঢেউ ও স্রোতের তোড়ে বোটটির কাঠামো ভেঙে দুই টুকরো হয়ে যায়।

এ সময় পরিবারের চার সদস্য সাগরে পড়ে গেলে স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় আলবার্টের বাবা ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, মা ৩৬ বছর বয়সী বেলা এবং ১৩ বছর বয়সী ভাই রালফকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকেই আলবার্ট নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের পাশাপাশি মঙ্গলবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘শাপলা’ ও একটি দ্রুতগামী বোট উদ্ধার অভিযানে অংশ নেয়। স্থানীয় জেলেরা ছোট নৌকা নিয়ে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালান। উদ্ধার হওয়া মরদেহটি আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

কক্সবাজারে প্রমোদতরি ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:৩১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬