লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নের কৌশল হিসেবে দুই অর্থবছরে চার ধাপে তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মূল্যস্ফীতি এবং বাজেটের ওপর চাপ কমাতেই এমন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার ভিত্তিতে এই কৌশল চূড়ান্ত করা হয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলার বিষয়টি এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডের জন্য ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের জন্য ২০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার সকালে নতুন পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান এবং সরকারের ওপর এর সম্ভাব্য আর্থিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, দুই অর্থবছরে চার ধাপে বাস্তবায়ন

প্রকাশিত হয়েছে: ০২:০২:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬