লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম জ্বালানি পণ্যটির দাম এত উচ্চতায় পৌঁছাল, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি করেছে। এর আগে গত বুধবার (২২ জুলাই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে ছিল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরান সমর্থিত হুথি গোষ্ঠী জানায় যে, তারা সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর হামলা চালিয়েছে। হুথিদের ভাষ্যমতে, লোহিত সাগরে ঘোষিত তাদের নৌ-অবরোধ অমান্য করায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এ হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগে গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল এবং হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জীবাশ্ম জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে পড়েছিল।

সংঘাতের তীব্রতায় গত এপ্রিলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষের দিকে তা ১০০ ডলারের নিচে নেমে আসে এবং জুলাইয়ের শুরুতে যুদ্ধবিরতির সম্ভাবনায় দাম ৭১ ডলারে নেমে এসেছিল। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়ায় এবং পারস্য উপসাগরে নতুন সংঘাত শুরু হওয়ায় তেলের দাম আবার দ্রুত বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ নতুন করে বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

জনপ্রিয় সংবাদ

মিরপুর কলেজে দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

বিশ্ববাজারে ফের ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

প্রকাশিত হয়েছে: ০৬:০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬