লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হুথি হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

লোহিত সাগরে সৌদি আরবের একটি তেল ট্যাংকারে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জের ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৮৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৭৬ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা লোহিত সাগরের উত্তরাঞ্চলে সৌদি আরবের অন্যতম প্রধান জ্বালানি রফতানি বন্দর ইয়ানবুর উপকূলবর্তী এলাকায় 'ওয়াফা' নামক একটি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গত ২২ জুলাই থেকে সৌদি আরবের বিরুদ্ধে শুরু করা তাদের স্বঘোষিত নৌ-অবরোধের পর থেকে এটি অষ্টম সৌদি তেল ট্যাংকার আক্রান্ত হওয়ার ঘটনা।

বিশ্লেষকরা বলছেন, ওমান উপসাগর ও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরান এবং ওমানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। তবে নতুন করে হুথি হামলার কারণে সেই শান্তি প্রক্রিয়া মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নৌ চলাচল এবং তেল সরবরাহ পুনরুদ্ধারের বিষয়ে বিনিয়োগকারীরা যে প্রত্যাশা করেছিলেন, তাতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

জনপ্রিয় সংবাদ

ববিতে ‘স্মৃতিতে ৩৬ জুলাই এবং ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা

হুথি হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশিত হয়েছে: ০১:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬