লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আল-জাজিরাকে নিষিদ্ধ করেছে পাকিস্তান, দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মূলত আজাদ কাশ্মিরে সাম্প্রতিক নির্বাচনী সহিংসতা এবং সেখানকার বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশের জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, চ্যানেলটির বিরুদ্ধে 'হলুদ সাংবাদিকতা' করার অভিযোগ আনা হয়েছে।

ইসলামাবাদ থেকে এখনও পর্যন্ত আল-জাজিরা নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে পাকিস্তানজুড়ে সাধারণ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে, তারা আল-জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

এদিকে, মুজাফফরাবাদ থেকে আল-জাজিরার সংবাদ প্রচারের প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ধারণা করছেন অধিকারকর্মী, বিরোধীদলীয় নেতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিতে আন্তর্জাতিক বাজারে কমল তেলের দাম

আল-জাজিরাকে নিষিদ্ধ করেছে পাকিস্তান, দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬