লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৫ বছরের আগে চাকরি ছাড়লে মিলবে না পেনশন সুবিধা

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ করার আগে কেউ পদত্যাগ করলে তিনি পেনশন সুবিধা পাওয়ার যোগ্য হবেন না বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে স্পষ্ট করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুবের দেওয়া পূর্ণাঙ্গ রায়টি গত ৯ জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর আগে, হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করে গত ১১ মার্চ বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, আইনসভা প্রজ্ঞা ও যৌক্তিক বিবেচনার ভিত্তিতেই এমন বিধান তৈরি করেছে যে, ২৫ বছরের চাকরির সময়সীমা পূর্ণ হওয়ার আগে কোনো সরকারি কর্মচারী পদত্যাগ করলে তিনি কোনো সুবিধার অধিকারী হবেন না।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, মাহবুব মোরশেদ ১৯৯১ সালে সহকারী বিচারক হিসেবে জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। অতিরিক্ত জেলা জজ থাকাকালীন সার্ভিসের ১৯ বছর পূর্ণ করে ২০১১ সালের ৩১ জানুয়ারি তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে ২০১৫ সালে তিনি তার ১৯ বছরের চাকরির মেয়াদের ভিত্তিতে ৬১ শতাংশ পেনশন ও আনুতোষিক মঞ্জুরের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৫ সালের ২৫ মার্চ আইন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয় যে, সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে আগের চাকরিকাল বাজেয়াপ্ত হয়ে যায় এবং তা পেনশনের জন্য গণনাযোগ্য নয় (বিএসআর প্রথম খণ্ডের বিধি-৩০০ সেকশন-৩)। এছাড়া, ১৯৭৪ সালের গণকর্মচারী অবসর আইনের ৯ ধারা অনুযায়ী, ২৫ বছর পূর্ণ না হওয়ায় তিনি পেনশনের জন্য আবেদন করতে পারেন না।

এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৬ সালে মাহবুব মোরশেদ একটি রিট করেন। ২০২১ সালের ১৮ মার্চ হাইকোর্ট রায় দেন যে, ২০১৫ সালের ২৫ মার্চের ওই চিঠিটি আইনগত কর্তৃত্ববহির্ভূত। একই সঙ্গে আদালত ৯০ দিনের মধ্যে তার চাকরির মেয়াদ অনুসারে পেনশন সুবিধা গণনা ও মঞ্জুর করতে নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে ২০২২ সালের ২৪ অক্টোবর আপিল বিভাগ তা মঞ্জুর করেন এবং হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। চূড়ান্ত শুনানির পর গত ১১ মার্চ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

২৫ বছরের আগে চাকরি ছাড়লে মিলবে না পেনশন সুবিধা

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬