লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিএইচপি ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, বিজিডি ই-গভ সার্টের সতর্কতা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পিএম। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিরাপত্তা ত্রুটি নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির সাইবার থ্রেট ইন্টেলিজেন্স (সিটিআই) ইউনিটের নিয়মিত নজরদারিতে সরকারি, জনখাত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক ওয়েব অ্যাপ্লিকেশনে নিরাপত্তাঝুঁকি শনাক্ত হয়েছে। এসব অ্যাপ্লিকেশনে পিএইচপির পুরোনো, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ কিংবা মেয়াদোত্তীর্ণ সংস্করণ ব্যবহার করা হচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধশতাধিক ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ্লিকেশনে পিএইচপির ত্রুটিপূর্ণ সংস্করণ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। নজরদারি অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। বিজিডি ই-গভ সার্টের দেওয়া তথ্য অনুযায়ী, নিরাপত্তাঝুঁকির কারণে বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, অনেক প্রতিষ্ঠানকে আগেই অবহিত করা হলেও তারা নিরাপত্তা হালনাগাদ করেছে কি না তা নিশ্চিত করেনি। আবার কোনো কোনো প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো জবাবও দেয়নি। ফলে এসব ওয়েবসেবা সাইবার হামলা ও অননুমোদিত প্রবেশের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার বলেন, আগের সতর্কবার্তা জারির পরও নজরদারিতে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান পিএইচপির সংস্করণ হালনাগাদ করেনি। কোনো কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আরও পুরোনো সংস্করণ রয়ে গেছে, যা ওয়েবসাইটগুলোকে নিরাপত্তাঝুঁকিতে ফেলছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে এবং পিএইচপির সর্বশেষ সংস্করণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৩:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬