লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক

দেশে বিনিয়োগের নতুন সম্ভাবনা যাচাই করতে ঢাকায় সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদলের ৫০ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশাপ।

বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদল সাংবাদিকদের ব্রিফ করবেন।

জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটিতে ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশিত হয়েছে: ০৫:৪৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬