লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি শুধু ঢাকা শহর নয়, বরং জেলা ও উপজেলার বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির কষ্ট ভোগ করছেন। তিনি দাবি করেন, যে স্বৈরাচারী সরকারকে এ দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের নেওয়া অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপ ও পরিকল্পনার কারণেই দেশ আজ এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে।

জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশের মানুষের দল এবং তারা জনগণের স্বার্থেই কাজ করবে। আগামী ২৭ তারিখে শুরু হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনে সরকার দেশের বিদ্যুৎ সমস্যার আগামী ১০ বছরের স্থায়ী সমাধানের পরিকল্পনা উপস্থাপন করবে বলেও তিনি জানান।

এর আগে ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল ১১টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার বাইরে এবারই দ্বিতীয়বারের মতো এই মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং বেলা একটায় জাতীয় মৎস্য পদক ২০১৬ প্রদান করবেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় গাড়িতে হামলার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ আমির হামজার

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৭:০৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬