লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রীতি উরাংয়ের মৃত্যু: সৈয়দ আশফাকুল হকের মামলার চার্জ শুনানি পেছাল

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহকর্মী প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় অভিযোগ বা চার্জ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২ সেপ্টেম্বর শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

আজ মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন গৃহকর্মী প্রীতি উরাং। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাসাটির ড্রয়িং স্পেসের জানালায় কোনো নিরাপত্তা বেষ্টনী বা গ্রিল না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। প্রীতি মৌলভীবাজার জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের বাসিন্দা ছিলেন এবং ঘটনার পূর্ববর্তী প্রায় দুই বছর ধরে ওই বাসায় কাজ করছিলেন।

এই ঘটনার পর প্রীতির বাবা লোকেশ উরাং বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে গত ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা আদালতে চার্জশিট বা অভিযোগপত্র জমা দেন, যেখানে সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রীকে অভিযুক্ত করা হয়।

পরবর্তীতে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে এটি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, এই মামলায় প্রায় চার মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চলতি বছরের জুন মাসে কারামুক্ত হন সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার।

জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

প্রীতি উরাংয়ের মৃত্যু: সৈয়দ আশফাকুল হকের মামলার চার্জ শুনানি পেছাল

প্রকাশিত হয়েছে: ০১:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬