লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিগত আমলের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর ওপর জোর দেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান নানা ধরনের শিক্ষাব্যবস্থাকে একত্রিত করে একটি সমন্বিত ও মানসম্মত ব্যবস্থা চালু করা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট আমলে মানহীন শিক্ষাপ্রতিষ্ঠানের ঢালাও অনুমোদনের ফলে অদক্ষ জনশক্তি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতি ভোকেশনাল ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে রপ্তানি করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তিনি দেশের সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি, কর্মসংস্থান ও জাতীয় প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানোর আহ্বান জানান।

প্রতিনিধিদল দেশের উচ্চশিক্ষার সার্বিক উন্নয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান অবস্থা এবং দক্ষ মানবসম্পদ গঠনে তাদের অবদানের কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদনের ক্ষেত্রে জাতীয় চাহিদা, বিনিয়োগ সক্ষমতা ও গুণগত মানকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া কর্মদক্ষতা ও ফলাফলভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করার প্রস্তাব দেন তারা।

এপিইউবির সদস্যরা যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদান এবং গবেষণা ও পেটেন্টের পূর্ণ সুযোগ দেওয়ার দাবি জানান। পাশাপাশি শিল্প-সংযুক্ত পাঠ্যক্রম, ইন্টার্নশিপ, বিদেশি ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পেশাগত দক্ষতার মাধ্যমে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানযোগ্য করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) একটি উন্নয়নমুখী নিয়ন্ত্রক সংস্থা হিসেবে গড়ে তোলার দাবিও জানান।

রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চশিক্ষার প্রসার, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাংকিংয়ে নিজেদের অবস্থান অটুট রেখেছে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত হয়েছে: ০১:৩২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬