লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এবারের পরীক্ষায় মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা এখন অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারছে। অনলাইনে ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টালে গিয়ে বিস্তারিত ফলাফল দেখা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য যে, পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বাদে দেশের অন্যান্য জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া পার্বত্য এই তিন জেলায় বিশেষ সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

‘কিং’ সিনেমায় গাইছেন অরিজিৎ সিং, ইঙ্গিত দিলেন শাহরুখ

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

প্রকাশিত হয়েছে: ০৮:৪৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬