লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী কর্মসূচি পালন করবেন তিনি

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছেছেন। ভোর ৬টায় গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ১০টার দিকে তার গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।

গৌরনদীতে প্রবেশের সময় সড়কের দু’পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত জনতা মুহুর্মুহু করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ লেখা সম্বলিত লাল-সবুজের একটি বুলেটপ্রুফ বাসে ছিলেন এবং হাত নেড়ে উপস্থিত সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, তারেক রহমানের নির্দেশনায় এবার কোনো তোরণ নির্মাণ করা হয়নি এবং কোনো ব্যানার-ফেস্টুন ব্যবহার করা হয়নি। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার বরিশাল বিভাগে প্রথম আনুষ্ঠানিক সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় অংশগ্রহণের পর সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, দিনব্যাপী কর্মসূচি পালন করবেন তিনি

প্রকাশিত হয়েছে: ০৯:১৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬