লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গত রোববার অনুষ্ঠিত একটি সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের পরামর্শ দেন যে, তারা চাইলে তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন। তবে তিনি স্পষ্ট করেন যে, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা নয়, বরং একটি অনুরোধ।

নিজের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি তার বাবার মতোই প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। তিনি জানান, তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা, যার ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি প্রতি মাসে সরকারি অ্যাকাউন্টে চেক আকারে জমা দিচ্ছেন। গরিব-দুস্থ মানুষদের সহায়তা করা বা সরকারি প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, প্রধানমন্ত্রী তার এই ব্যক্তিগত উদ্যোগের কথা জানানোর সময় মন্ত্রীদের বলেছেন, এটি তাদের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘আমি কিন্তু হুবহু কোট করছি—রাখতেও পারেন আমার কথাটা নাও রাখতে পারেন।’ উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালক নিহত

বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১২:৩২:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬