লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামে যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ

মানব জীবনের মৌলিক চাহিদার মধ্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো জৈবিক চাহিদাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি শরিয়তে এই চাহিদা পূরণের বৈধ মাধ্যম হিসেবে বিয়ের বিধান রাখা হয়েছে। বিয়ে কেবল মানবজাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র সৃষ্টিজগতে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সুরা জারিয়াতের ৪৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 'আমি প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।'

যাদের বিয়ের সামর্থ্য রয়েছে, তাদের সঠিক সময়ে বিয়ে করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন হজরত মুহাম্মদ (সা.)। সহিহ বুখারির ৫০৬৬ নম্বর হাদিসে রাসুল (সা.) বলেছেন, 'হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা, বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী ও যৌনাঙ্গের পবিত্রতাকারী।' এছাড়া সুনানে ইবনে মাজাহর ১৮৪৬ নম্বর হাদিসে নবী (সা.) বিয়েকে নিজের সুন্নত হিসেবে উল্লেখ করে বলেছেন, যে তার সুন্নত অনুযায়ী আমল করে না, সে তার দলভুক্ত নয়। তিনি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করবেন বলেও জানিয়েছেন।

ইসলামি আইন অনুযায়ী যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ তা হলো: ১. মা, দাদি, নানি ও তাদের উপরের দিকের সবাই। ২. বাবার স্ত্রী বা সৎমা, যদিও বাবা তাকে তালাক দেন বা বাবা মারা যান, তবুও সন্তানের জন্য তাকে বিয়ে করা বৈধ নয়। ৩. মেয়ে- নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত কন্যাসন্তান। ৪. বোন- সহোদর, বৈমাত্রেয় (সৎমায়ের মেয়ে) ও বৈপিত্রেয় (সৎবাবার মেয়ে) বোন। ৫. ফুফু- বাবার সহোদর বোন এবং বাবার বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। ৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন হয়েছে, তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরশজাত কন্যাসন্তান, স্ত্রীর আপন মা, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি। ৭. খালা- মায়ের সহোদর বোন এবং মায়ের বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন। ৮. ভাতিজি- সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান। ৯. ভাগ্নি- সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে ও তাদের পরের প্রজন্মের কন্যাসন্তান। ১০. দুধ সম্পর্কীয় আত্মীয়- দুধ মা, দুধ বোন, দুধ খালা, দুধ ফুফু, দুধ ভাইয়ের মেয়ে, দুধ বোনের মেয়ে এবং দুধ সম্পর্কীয় অন্যান্য আত্মীয়। এছাড়া এমন দুই নারীকে একসঙ্গে স্ত্রী হিসেবে রাখা হারাম, যাদের একজন পুরুষ হলে তাদের মধ্যে বিয়ে বৈধ হতো না, যেমন স্ত্রীর বোন, খালা বা ফুফু।

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান

ইসলামে যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম বা নিষিদ্ধ

প্রকাশিত হয়েছে: ০১:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬