লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা, যার ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

নিহত অপ্রতিম তার পরিবারের একমাত্র সন্তান ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তারা কোটবাড়ি-গন্ধমতী এলাকায় বসবাস করতেন। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে অপ্রতিম বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান।

পরদিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তুহিন নামের একজনকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম আহমেদ ও আনাস নামে আরও দুইজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাদু-টোনা সম্পর্কে ইসলাম কী বলে? জানুন ভয়াবহতা ও প্রতিকার

অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬