লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি সরকার সরানোর সময় এসেছে: রাহুল গান্ধী

ভারতের বিভিন্ন সরকারি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলমান শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর মুখ খুলেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ জুলাই) নয়াদিল্লিতে ১০ জনপথে নিজের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি মন্তব্য করেন, এবার মোদি সরকারকেও সরানোর সময় এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে রাহুল গান্ধী দেশজুড়ে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, গণতন্ত্র, সংবিধান এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় যারা রাজপথে নেমে দৃঢ় অবস্থান নিয়েছেন, সেই প্রতিটি তরুণ-তরুণী ও শিক্ষার্থীকে নিয়ে আমরা গর্বিত।

তবে রাহুল গান্ধীর মতে, শিক্ষার্থীদের আন্দোলনের আরও দুটি দাবি এখনো অপূর্ণ রয়ে গেছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের এবং ভারতের ভবিষ্যতের প্রতি সম্মান জানিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, শিক্ষার্থীদের ওপর সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

রাহুল গান্ধী আরও বলেন, সমাজের অন্যান্য অংশ—যেমন কৃষক, শ্রমিক, দরিদ্র মানুষ এবং এই সরকারের দমন-পীড়নের শিকার প্রত্যেকের জন্যই প্রকৃত সাহসের পরিচয় হলো সাংবিধানিক পথে নিজেদের মর্যাদা রক্ষায় অবিচল থাকা।

জনপ্রিয় সংবাদ

পাবনায় ভ্যান নিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

মোদি সরকার সরানোর সময় এসেছে: রাহুল গান্ধী

প্রকাশিত হয়েছে: ০৩:৪৫:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬