লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি আয়নুল হকের পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব লক্ষিকোলা ব্রিজ থেকে ভাতাহাড়িয়া যাওয়ার সড়কে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

কর্মসূচিটির মূল লক্ষ্য ছিল এডিস মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। অভিযানে অংশ নেওয়া নেতাকর্মীরা সড়কের আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি তারা স্থানীয়দের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান প্রতি শনিবার দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে।

রায়গঞ্জের এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খান প্যারিস, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক নূরনবী সরকারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে কেবল অভিযানই যথেষ্ট নয়; এর জন্য বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তারা বলেন, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি আয়নুল হকের পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত হয়েছে: ০৬:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬