লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে প্রায় আটটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে অন্তত চারটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব জানান, এই সফরে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের মতো নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। এ ছাড়া সফরকালে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এই ঝটিকা কর্মসূচি ও উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসমূহ বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর, গতিশীল ও সময়োপযোগী করে তুলতে প্রধান ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ১০:০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬