লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জিলা স্কুলের এক সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এই মর্মান্তিক ঘটনাটি উন্মোচন করে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ওই বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। ওই শিক্ষকের আত্মীয়-স্বজনরা বেশ কিছুদিন তার সাথে যোগাযোগ করতে না পেরে এলাকায় আসেন এবং বাড়িটি তালাবদ্ধ দেখে পুলিশকে খবর দেন। এরপর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

পুলিশ বাড়ির দোতলার সিঁড়ির কাছে স্বামী, স্ত্রী ও তাদের মেয়ের মরদেহ দেখতে পায়। এছাড়া বাড়ির একটি কক্ষের ভেতরে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় তাদের ছোট ছেলে আয়াসের মরদেহ। পুলিশ জানায়, ঘটনাস্থলে বাড়ির বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন ছিল এবং আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র তছনছ অবস্থায় ছড়ানো-ছিটানো ছিল। তবে এই মৃত্যুর কারণ বা ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।

জনপ্রিয় সংবাদ

কলাবাগান বাসস্ট্যান্ডে ককটেল নিক্ষেপ, আটক ৪

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬