লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত-এনসিপির লংমার্চ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির লংমার্চের ঘোষণা ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ সুগম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর উপজেলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় রাশেদ খাঁন জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, জামায়াত নেতা দাবি করেছেন বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে বিরোধী দলের সাথে। এই বক্তব্যের ধিক্কার জানিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত ও এনসিপি বর্তমানে আওয়ামী লীগকে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের মানুষ মেনে নেবে না।

এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি যেদিন জামায়াতের সাথে যোগ দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। এখন মানুষ বলছে, ‘যাহাই জামায়াত, তাহাই এনসিপি’। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বাংলাদেশপন্থী জনগণ তাদের বরদাস্ত করবে না।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও অভিযোগ করেন যে, জামায়াত-এনসিপির এমপিরা সরকারি দলের মতো সুবিধা পাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, গত ১৭ বছর জামায়াত তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। এখন তারা আওয়ামী লীগকে সাথে নিয়ে সরকার পতনের স্বপ্ন দেখছে, যা জনগণ কখনোই সফল হতে দেবে না।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য চলাকালীন ১১ দলীয় জোটের এমপিদের হট্টগোল এবং বিরোধী দলের স্বরাষ্ট্রমন্ত্রীর গুম হওয়া নিয়ে প্রশ্ন তোলার ঘটনার সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, তারা একদিকে গুম কমিশনে বিচার চাইছে, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটিই জামায়াতের আসল চরিত্র।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ ও গ্যাস সংকটকে কেন্দ্র করে অস্থিতিশীলতা রোধে পুলিশের প্রতি নির্দেশ

জামায়াত-এনসিপির লংমার্চ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

প্রকাশিত হয়েছে: ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬