লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

সিলেটের জৈন্তাপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা সদরের নিজপাট লামাপাড়ায় শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘ জৈন্তাপুর শাখার উদ্যোগে লামাপাড়া মহাপ্রভুর আখড়া থেকে একটি বিশাল রথযাত্রা বের করা হয়। এই আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত অংশ নেন।

রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, রথযাত্রা মহোৎসবের মূল শিক্ষা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবসেবার চেতনা। তারা উল্লেখ করেন যে, ধর্মীয় উৎসব কেবল একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দের বন্ধন সুদৃঢ় করে। জগন্নাথ দেবের রথযাত্রা সহনশীলতা, নৈতিকতা ও মানবকল্যাণের বার্তা বহন করে। এ ধরনের শতাব্দী প্রাচীন ধর্মীয় ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। তারা সম্মিলিত সহযোগিতায় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে উৎসব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা এবং ওসি (তদন্ত) উসমান গনি।

রথযাত্রার পুরো আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনত দেব, সহ-সভাপতি নান্টু দেব, লামাপাড়া মহাপ্রভু আখড়ার সভাপতি শ্যামল পুরকায়স্থ্য, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি নদিয়া গৌরহরি দাস নিপেশ, সহ-সভাপতি জয়বল্লব দাস আপন, সাধারণ সম্পাদক পান্ডব মাদব দাস প্রশান্ত, সহ-সাধারণ সম্পাদক দেবদেব দাস দেবাস, সাংগঠনিক সম্পাদক উরক্রম চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক দীপক চন্দ্র দে এবং অর্থ সম্পাদক জীবন কৃঞ্চ দাসসহ অন্যান্যরা।

জনপ্রিয় সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান পড়ে আহত শিক্ষার্থী

জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬