লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান রুহুল কবির রিজভীর

জুলাই সনদের বিষয়ে সরকার বা সরকারি দল এবং বিরোধী দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে আসা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর উত্তরা আইইউবিটি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি এবং তারুণ্যের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ আয়োজিত এক আলোচনা সভা ও সেমিনারে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই সনদ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। এটি নিয়ে সরকার এবং বিরোধী দলগুলো আলোচনার টেবিলে বসতে পারে। যদি সেখানে আরও কোনো বিষয় সংযোজন করার প্রয়োজন হয়, তবে তা নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, যেসব বিষয় আইনিকরণ করা দরকার তা পার্লামেন্টে এবং যেসব বিষয় সংবিধান সংশোধন সাপেক্ষে তা দ্রুত সম্পন্ন করে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। কারণ, নানা ছিদ্রপথে গণতন্ত্রবিরোধী শক্তির পুনরুত্থান ঘটতে পারে এবং বিদেশি মদদ ও বিপুল অর্থ ব্যয়ে তারা আবারও শক্তিশালী হয়ে উঠতে পারে।

জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে অর্জিত পরিবর্তনের ফলে দেশে গণতন্ত্রের কিছুটা আলো দেখা দিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এখন অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা রয়েছে। অতীতে সরকারের সমালোচনা করলে গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়ার যে পরিস্থিতি ছিল, তা এখন নেই। জুলাই আমাদের কথা বলা ও সমালোচনা করার অধিকার নিশ্চিত করেছে, যা একটি গণতান্ত্রিক সমাজের অপরিহার্য উপাদান।

তিনি বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর ও তীক্ষ্ণ, যা আমাদের আরও উপলব্ধি করতে হবে। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশে বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কিছু ইস্যুতে সমঝোতা বা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। এই সমঝোতা না থাকলে গণতন্ত্র বিপন্ন হওয়ার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষাও বিঘ্নিত হতে পারে বলে তিনি সতর্ক করেন।

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি) এবং এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আবু সাঈদ চঞ্চল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় তিন দিনের সফরে মার্কিন বিশেষ দূত সার্জিও গর

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান রুহুল কবির রিজভীর

প্রকাশিত হয়েছে: ১১:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬