লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী

দেশের চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেছেন, যুদ্ধের কারণেই মূলত দেশে এই জ্বালানি সংকট তৈরি হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, এলএনজি বহনকারী কার্গো ইতিমধ্যে দেশে পৌঁছেছে এবং গ্যাসের সরবরাহ ও চাপ বেড়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা মেরামত করার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, যেসব সংগঠনের কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেগুলো ভেঙে নতুন নেতৃত্ব আনা হবে। এই প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠাচ্ছে রাশিয়া

যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৭:৩৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬