লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ সংকটে রাজপথে আন্দোলনের বদলে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের হুমকি দেওয়ার পরিবর্তে জাতীয় সংসদে গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার ফসল। তিনি বলেন, 'আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব?' তিনি মনে করেন, বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব, সে বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা আসা প্রয়োজন।

বিএনপির এই নেতা আরও বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা বা সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও, সংকট উত্তরণে পরামর্শ দেওয়াও জরুরি। তিনি সতর্ক করে বলেন, 'একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে। অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে।'

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রিজভী জানান, বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধার কারণে আমদানিতে সংকট দেখা দিয়েছে, যা সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস যুগিয়েছিল। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষভাগে সংস্থাটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

বরমীর শতবর্ষী তুন্দুল রুটির স্বাদে জমে ওঠে রুটি মহল

গ্যাস-বিদ্যুৎ সংকটে রাজপথে আন্দোলনের বদলে সংসদে পরামর্শের আহ্বান রিজভীর

প্রকাশিত হয়েছে: ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬