লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাহক সেবায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ ও টেকসই যাতায়াত উদ্যোগ

দেশের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের কর্মীদের জন্য পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা চালু করেছে মোবাইল অপারেটর রবি। ‘রবি সুপার বাইক’ নামে পরিচিত এই সুবিধাটি বর্তমানে দেশের ৬৪টি জেলার ৪৫৮টি উপজেলা ও থানায় কার্যকর করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের ফলে সারা দেশে তাদের কার্যক্রম আরও দক্ষ, দ্রুত এবং পরিবেশবান্ধবভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, এই উদ্যোগটি টেকসই যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করার পাশাপাশি ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। জীবাশ্ম জ্বালানিচালিত মোটরসাইকেলের পরিবর্তে বৈদ্যুতিক এই বাইক ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ হচ্ছে না, যা পরিবেশদূষণ কমাতে সরাসরি ভূমিকা রাখছে। গত বছর থেকে মাঠকর্মীদের কাজ সহজ করার লক্ষ্যে এই সেবাটি চালু করা হয়েছিল।

রবি সুপার বাইকগুলোতে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে কনভার্টেবল কার্গো বক্স, রবি ব্র্যান্ডের ছাতা, মোবাইল ও ল্যাম্প চার্জ দেওয়ার জন্য ইউএসবি পোর্ট এবং জনসচেতনতামূলক প্রচারণার জন্য অডিও হ্যান্ড মাইক্রোফোন। নিরাপত্তার জন্য বাইকগুলোতে ফেস রিকগনিশনভিত্তিক আনলক ব্যবস্থা, জিও-ফেন্সিং এবং রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, এটি টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা কার্যকরভাবে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়া সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক মানদণ্ড নিয়ে উদ্বেগ এইচআরডব্লিউর

গ্রাহক সেবায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ ও টেকসই যাতায়াত উদ্যোগ

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬